নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার রাতে বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে র্যাব-৫ সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১১টি মোবাইল, ২৫টি সিমকার্ড, ৩টি মোবাইল চার্জার, ৩পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১টি স্টিক, ইয়াবা সেবনের ১টি কর্ক, নগদ ৩ হাজার ৬৫০ টাকা জব্দ করে র্যাব সদস্যরা।
এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে ও এদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মাদকদব্য আইনে মামলা দায়ের করছে র্যাটব সদস্যরা।
সূত্র:যুগান্তর
H/N