POPULAR BD NEWS
Popular BD News Logo

মসজিদের এসি চুরি করার সময় চোরের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১২, ২০২১ | সময়: ৪:১০ অপরাহ্ণ

গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর ব্যাপারী পাড়া জামে মসজিদে শুক্রবার এ ঘটনা ঘটে।

মৃত সজিব শেখ (৩০) পৌরসভার সাহেদনগর সয়াগোবিন্দ গ্রামের সমসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনো এক সময় সজিব মসজিদের এসি চুরি করার চেষ্টা করেন। এ সময় বৈদ্যুতিক সংযোগ বিছিন্নকালে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন