POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,হুমকির মুখে ফসিল জমি

 শান্তুু ধর ,কচুয়া | প্রকাশিত: জুন ১১, ২০২১ | সময়: ৭:১০ অপরাহ্ণ

ফসলি জমি ভেঙে যাওয়ায় ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি কৃষক পরিবার। বার বার বিভিন্ন মহলে অভিযোগ করেও তার কোনো সুরাহা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এমন অভিযোগ পাওয়া গেছে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুড়িয়া গ্রামের মোখলেছুর রহমান মো. নবির হোসেন,আলী আক্কাস বিরুদ্ধে। মো.নবির হোসেন ও আলী আক্কাস কৃষি জমির বালু বিক্রি করে সেখানে ড্রেজার লাগিয়ে পরিমাণের চেয়ে গভীর খনক করে অতিরিক্ত বালু উত্তোলন করায় আশপাশের কৃষি জমি ব্যাপক নষ্ট হচ্ছে।

অবৈধভাবে বালুর উত্তোলনের ড্রেজার মেশিন বন্ধ করার জন্য একই গ্রামের কৃষক বিল্লাল হোসেন গত (১০ জুন) বৃহস্পতিবারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ডুমুড়িয়া গ্রামের মোখলেছুর রহমানের দুই ছেলে মো.আলী আক্কাস ও নবির হোসেন দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের মাঠে ৬০ শতাংশ জমি দিয়ে মাটি কাটা শুরু করেন। তিনি জমি হতে অতিরিক্ত বালু উত্তোলন করায় আশপাশে থাকা বেশ কয়েকজন কৃষকের জমি ভেঙে পড়ার আষ্কা দেখা দিয়েছে। ড্রেজারের মালিক মো.নবির হোসেন,আলী আক্কাসকে বারবার বারণ করার পরও তারা বাধা মানছে না। খনন করা জমিটির পশ্চিম পাশে বাদী বিল্লাল হোসেনের কৃষি জমি, পশ্চিম ও উত্তর পাশে কৃষি জমি ও দক্ষিণ পাশে রয়েছে সরকারি খাল ও পাকা রাস্তা। ড্রেজার দিয়ে মাটি কাটায় চার দিকের ফসলি জমি ভেঙে ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকরা দ্রুত প্রশাসনের হস্ত্যক্ষেপ কামনা করছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন