অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটা রোগ। এ রোগ হলে হাড় দুর্বল হয়ে যায়। ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
লক্ষণ
বেশিরভাগ রোগী প্রথমবার হাড় ফেটে না যাওয়া পর্যন্ত কোনো লক্ষণই টের পান না। আর এই রোগে সাধারণত মেরুদণ্ড, নিতম্ব ও হাতের কব্জির হাড়ে সবচাইতে বেশি ফাটল দেখা দেয়।
এ রোগ হওয়ার কারণসমূহ
ডা. আনাম এ রোগের প্রধান কারণ হিসেবে দ্বায়ী করেন বয়স বেশি হওয়া, বংশগত কারণ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব, ধূমপান ও মদ্যপান বেশি করা ইত্যাদি।
এ রোগ প্রতিরোধে করণীয়
এ রোগ প্রতিরোধ করার বিষয়ে ডা. আনাম বলেন, হাড়ক্ষয় রোগ থেকে সুরক্ষিত থাকতে হলে হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখার বিকল্প নেই। এ জন্য শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সরবরাহ করাতে হবে। এবং খেতে হবে প্রচুর পরিমাণে ফল ও সবজি।
দুধ ক্যালসিয়ামের আদর্শ উৎস। তবে এটি ছাড়াও আরও অনেক খাবার থেকে ক্যালসিয়ামের চাহিদা জোগানো যেতে পারে। শরীরচর্চার গুরুত্বকেও অবহেলা করা যাবে না।
সূত্র:যুগান্তর
H/N