POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে গোপাল জিউর মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন প্রস্তুতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১০, ২০২১ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কলাদী গ্রামে আসছে ১১জুন নব নির্মিত শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠান উপলক্ষে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ ১০জুন রোজ বৃহস্পতিবার মন্দিরের প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপনের অধিবাস উপলক্ষে সন্ধ্যা ৭ ঘটিকায় শংঙ্খ ধ্বনির মাধ্যমে গঙ্গা আহ্বান, সন্ধ্যা ৭.৩০ মিনিটে ঘট স্থাপন, রাত ৮টায় আরতি কীত্তর্ন, রাত ৮.৩০ মিনিটে মন্দির প্রতিষ্ঠার অধিবাস কীত্তর্ন ও প্রসাদ বিতরণ সম্পন্ন করা হবে।

 

 

 

 

 

 

 

 

এছাড়াও প্রস্তুতি পর্বের মধ্যে রয়েছে ১১জুন সকাল ৭ ঘটিকায় শ্রী শ্রী গোপাল বিগ্রহ অভিষেক, সকাল ৮টায় গীতা পাঠ, সকাল ৯টায বাল্য ভোগ, সকার ১০টায় গোপাল জিউর বাল্যলীলা সম্বন্ধে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ১২টা চৈতন্যচরিতামৃত পাঠ ও ভজন কীত্তর্ণ, দুপুর ১২.৩০ টায় রাজভোগ, ভোগারতি কীত্তর্ন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা ৮টায় আরতি কীত্তর্ণ।

উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক উপস্থিতি থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন