সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তানিয়া (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশুসহ দুজন নিখোঁজ রয়েছে।
নিহত তানিয়া শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। এছাড়া তানিয়ার চার মাস বয়সী ছোট বোন তাসলিমাসহ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ১৫ জন যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার উদ্দেশে রওনা হয়। নৌকাটি চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীরে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনজন নিখোঁজ হয়।
সূত্র:জাগরণ
H/N