POPULAR BD NEWS
Popular BD News Logo

হজে বাংলাদেশ থেকে যেতে পারবে কিনা, প্রশ্নে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৯, ২০২১ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ

করোনার কারণে গত বছর সীমিত পরিসরে হজ হয়েছে।  কোভিডের প্রাদুর্ভাব শেষ হয়নি এখনও।  এমতাবস্থায় আসন্ন হজে বাংলাদেশ থেকে কেউ যেতে পারবে কিনা এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের অবস্থান স্পষ্ট নয়।  এ বিষয়ে আজ ধর্ম প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়।

জবাবে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কিনা সে বিষয়ে তার কাছে কোনো ম্যাসেজ (বার্তা) নেই।  সৌদি বাদশাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো ম্যাসেজ বা চিঠি আসেনি।  এ ধরনের কোনো চিঠি বা ম্যাসেজ পেলে গণমাধ্যমকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে।  সুতরাং এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন