৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল মীর নামে একজনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে তাকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান,
৮ জুন (মঙ্গলবার) রাতে হাজীগঞ্জ থানার এসআই মোঃ আবদুল আলীম সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ হাজীগঞ্জ উপজেলার বলাখাল সিএনজি স্ট্যান্ড মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইসমাইল মীর(৩০) নামে ওই ব্যক্তিকে আটক করে। সে সুবিদপুর গ্রামের -মৃত মিলন মীরের ছেলে।