POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতীকী অনশন কর্মসূচি পালিত

মোঃ মাইনুদ্দিন মিয়াজী | প্রকাশিত: জুন ৯, ২০২১ | সময়: ২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে, চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে, চাঁদপুর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন এর জন্য বাজেট আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে দেশব্যাপী প্রতীকী অনশন পালনের জন্য ,কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে এক যোগে অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে ৯ জুন বুধবার সকাল (৯-১২)টা পর্যন্ত অবস্থান করেন। চাঁদপুর জেলার সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক সবুজ ভদ্রের নেতৃত্বে জেলা ও সকল উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়।

ওইসময় বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, শিক্ষা সচিব আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবুল ফারাহ্ মজুমদার, সদর উপজেলা সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন, হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব এ কে এম শাহআলম মুন্সী, কচুয়া উপজেলার সভাপতি মো. মফিজুল ইসলাম, শাহরাস্তি উপজেলার সভাপতি মো. আলী আজগর, হাইমচর উপজেলার সভাপতি তাজুল ইসলাম, মতলব দক্ষিনের সভাপতি ফারুক আহমেদ বাদল, মতল উত্তর উপজেলার সাধারন সম্পাদক মো. রিপন গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ, পরিচালক ও শিক্ষকগণ।

এ সময় জেলার প্রায় ৯৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারি ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন