ভিটামিন ‘সি’র উপকারিতা বলে শেষ করা যাবে না। ইমিউনিটি বৃদ্ধি, ক্যান্সার রোধ করাসহ শরীরের বহু কাজ করে এই ভিটামিন।
অ্যাসকর্বিক অ্যাসিড নামেও পরিচিত এ ভিটামিন ত্বক উজ্জ্বল এবং লাবণ্যময় করে তোলে। যার কারণে ত্বকের যেকোনো সমস্যা সমাধানে এটি টনিকের মতো কাজ করে।
প্রধানত ফল ও কাঁচা সবজি হচ্ছে ভিটামিন সি’র মূল উৎস। কিছু ফল ও শাকসবজি যেমন- লেবু, কমলা, পেয়ারা, ব্রকোলি ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। তাই ভিটামিন সি পেতে এগুলো খাওয়া যেতে পারে। আর এগুলো থেকে পরিপূর্ণ ভিটামিন পেতে হলে এগুলো কাঁচা অবস্থায় খাওয়া বেশি ভালো।
১. ত্বকে রিঙ্কেলস এবং ফাইন লাইনস প্রতিরোধ করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, কুঁচকানো চামড়া সহ বিভিন্ন বয়সজনিত দাগ-ছোপের দেখা মেলে। এগুলো চেহারার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। তবে এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিতে পারে ভিটামিন-সি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, কুঁচকানো চামড়া সহ বিভিন্ন বয়সজনিত দাগ-ছোপের দেখা মেলে। এগুলো চেহারার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। তবে এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিতে পারে ভিটামিন-সি।
২) সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রাখে সুরক্ষিত
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য মারাত্মক প্রভাব ফেলে। এর কাণে ত্বক লালচে হয়, টান পড়ে ও রুক্ষ্ম হয়ে যায়। ভিটামিন-সি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে।
৩) ডার্ক পিগমেন্টেশন কমায়
ত্বকের দাগ-ছোপ দূর করতে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ত্বকে ভিটামিন সি প্রয়োগ করে কালো দাগ দুর করা যায়।
H/N