POPULAR BD NEWS
Popular BD News Logo

পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্য আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৮, ২০২১ | সময়: ৬:১৭ অপরাহ্ণ

পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণির অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম। এর আগে সোমবার (৭ জুন) বিকেলে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার জানান, আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন