নোয়াখালী পৌর শহরে করোনা আক্রান্ত রোগীদের চাহিদা অনুযায়ী খাদ্য, ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেবে নোয়াখালী পৌরসভার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক। ৯টি দলে ভাগ হয়ে কাজ করবে তারা।
মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভায় এ তথ্য জানান, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এ সময় করোনা আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবক দলটি তৈরি করা হয়।
মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, ইতোমধ্যে নোয়াখালী পৌরসভা ও সদরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সংক্রমণ রোধে স্বেচ্ছাসেবকদের দিয়ে আক্রান্ত তথা লকডাউনকৃত বাড়িতে চাহিদা অনুযায়ী খাদ্য, ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেয়া হবে। আক্রান্তদের সার্বিক সেবায় পৌরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সূত্র:যুগান্তর
H/N