জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চিলমারী বন্দর নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
অন্যদিকে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে…’এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন গেয়ে শুনিয়েছেন।
সূত্র:যুগান্তর
H/N