POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রেনে কাটা পড়ে বিদ্যুতের হিসাবরক্ষক নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৭, ২০২১ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শাহীন উদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার (৭ জুন) সকালে শহরে শিমরাইলকান্দি রেল ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন শহরের উত্তর মোড়াইল এলাকার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ বিভাগের সহাকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে শাহীন বাড়ি থেকে হেঁটে শিমরাইল এলাকায় যাওয়ার সময় কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েন।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন