POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতে ৩০ হাজার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৬, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

ভারতের মুর্শিদাবাদে ৩০ হাজার ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলার সুতি থানার হাসানপুর থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

রোববার এ খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। গ্রেফতার যুবকের নাম সোহেল। তিনি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নদীর পাড়ে তল্লাশিতে নামে পুলিশ। সন্দেহ হওয়াতে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি বাংলাদেশের নাগরিক।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন