POPULAR BD NEWS
Popular BD News Logo

মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৬, ২০২১ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ১১টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ৪টি ওয়াটার পাম্পও জব্দ করা হয়।

শনিবার (৫ জুন) রাত থেকে রোববার (৬ জুন) সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারকালে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়।

সূত্র:জাগরণ

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন