POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশি তরুণীকে নির্যাতন, গ্রেফতার আরও ২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৬, ২০২১ | সময়: ৪:০১ অপরাহ্ণ

বাংলাদেশিকে তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ভারতের রামমূর্তি নগরের পুলিশ। গ্রেফতার দুজনও বাংলাদেশি নাগরিক বলে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, নতুন গ্রেফতার দুই অভিযুক্তের বয়স ৩০ বছরের মতো। তাদের নাম আজিম এবং জামাল।

এর আগে আরও ৬ বাংলাদেশিকে গ্রেফতারের পর আজিম এবং জামাল আত্মগোপনে চলে যায়। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের ধরতে সক্ষম হয়।

তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। দেহব্যবসায় বাধ্য করা চক্রটির অংশ এরা। প্রধান অভিযুক্ত সবুজের খুব ঘনিষ্ঠ। বাংলাদেশ থেকে নারী পাচারে তারা সাহায্য করত।

এই ঘটনায় এ নিয়ে পুলিশ মোট ১২ জনকে গ্রেফতার করেছে।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন