হাজীগঞ্জে একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দুই বান টি ও নগদ ৬ হাজার টাকার (চেক)প্রদান করা হয়। রবিবার সকালে ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুরে বীর মুক্তিযোদ্ধা মো.আবু বক্করের স্ত্রীর হাতে দুই বান টিন এবং নগদ ৬ হাজার টাকার (চেক) তুলে দিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেন আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার পপুলার বিডিনিউজকে জানান,বসতঘর মেরামতের জন্য বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে নগদ অর্থ এবং টিন প্রদান করা হলো।
এ সময় হাজীগঞ্জ উপজেলা এলজিএসপি কর্মকর্তা মো. জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশের নির্দেশনায় এই অনুদান প্রদান করা হয়।