শাহরাস্তি উপজেলায় হাত বেঁধে পানিতে চুবিয়ে শিশু জান্নাতুল মাওয়াকে (৫) হত্যার দায়ে গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের যুগীনগর তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুর নানী আনোয়ারা বেগম জানান, নাতনীকে পানিতে ভাসতে দেখে তিনি চিৎকার করলে মাঠে কাজ করতে আসা পরানপুর গ্রামের আলী আকবর মৃতদেহ উদ্ধার করেন। এসময় এলাকার লোকজনের সামনে ফাতেমার ছেলে আরাফাত (৭) জানিয়েছে সে তার মা কর্তৃক জান্নাতুল মাওয়াকে হাত বেঁধে পানিতে ফেলতে দেখেছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।