POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাদে পানি সরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু, পুড়লো স্ত্রী ও নাতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১, ২০২১ | সময়: ৩:৪৬ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের চিলাচোঁ গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নিহত হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতী মেহেদি হাছান (২৪) গুরুতর আহত হয়। নাতিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চিলাচোঁ গ্রামের নেয়াজউদ্দিন মিজি বাড়ীতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, স্ত্রী সালেহা বেগমের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। নাতিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইলাম জানান, ছিদ্দিকুর রহমান বাড়ীর ছাদে জমানো বৃষ্টির পানি সরাতে গিয়ে পাশের তারে বিদ্যুৎস্পর্শ হয়। তার চিৎকারে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদী হাসান ছাদে গিয়ে ছিদ্দিকুর রহমানকে বাঁচানোর চেষ্টা করে।

ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান মৃত্যু হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নিহতের স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন গিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন