চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার পড়ন্ত বিকেলে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেল বস্তি এলাকায় ভাসমান পরিবারগুলোর মাঝে এই বস্ত্র গুলো বিতরণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন কমিটির সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুণ ।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. হাবিবুর রহমান লিটন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ভাসমান এই পরিবারগুলোর মাঝে কাপড়, থ্রি-পিচ, শার্ট, প্যন্ট ও পাঞ্জাবি বিতরণ করা হয়। ওই সময় পরিবারগুলো খুশি হয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।