ঝালকাঠির রাজাপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে ধর্ষণ ও মারধরের অভিযোগে চারজনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগীর এক আত্মীয়।
মামলা সূত্রে জানা গেছে, ২৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মো. বেল্লাল হাওলাদার (২৫) তাঁর বন্ধু তাওহীদ মোল্লার সহায়তায় ওই মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশের কলাবাগানে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান তাঁরা।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালের পরিবারের কাছে বিচার চাইতে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় বেল্লালের পরিবারের লোকজন মেয়ের বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করেন।
সূত্র:প্রথম আলো
H/N