বর্তমানে আমাদের দেশে স্থুলতার হার ব্যাপকহারে বেড়ে গেছে; যার একটি বৃহত্তম উৎস হলো প্রক্রিয়াজাত খাবার। এ খাবারগুলো প্রস্তুত করা থাকে বলে মানুষ সহজেই খেয়ে ফেলছে। কিন্তু এই খাবারগুলোতে চিনি, লবণ ও তেল বেশি থাকে। পাশাপাশি খাবারগুলোতে মুখরোচক করার জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান দিয়ে পরিবেশন করে তৈরি করা হয়; যা স্বাস্থ্যের জন্য একেবারে ভালো নয়। বিশেষ করে বাচ্চাদের জন্য, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের জন্যও ঝুঁকিপূর্ণ।
পুষ্টির ঘাটতি ঘটতে পারে: প্রক্রিয়াজাত খাবারগুলোর মধ্যে কয়েকটি খাবার হলো বিস্কুট, চানাচুর, চিপস, নুডুলস, কেক ইত্যাদি। এই খাবারগুলোতে উচ্চমাত্রায় ক্যালরি, প্রোটিন ও ফ্যাট থাকে; যা অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টরল ও ফ্যাটি লিভারের মতো নানা রোগের ঝুঁকির কারণ হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট না থাকায় পুষ্টির ঘাটতি হতে পারে।
পরিপাকতন্ত্রজনিত সমস্যা: প্রক্রিয়াজাত খাবারগুলিতে ফাইবারের পরিমাণ কম থাকায় হজম কম হয়; যা পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্যসহ নানা সমস্যা হতে পারে।
লিভারের সমস্যা: প্রক্রিয়াজাত খাবারগুলো প্রস্তুত করা থাকে বলে অল্প সময়ে বেশি পরিমাণ খাওয়া যায়; যা ক্যালরি বেড়ে অতিরিক্ত ফ্যাট জমে যা লিভারের সমস্যা হতে পারে।
সূত্র:যূগান্তর
H/N