POPULAR BD NEWS
Popular BD News Logo

ঝালকাঠিতে আগুনে ৩০ ঘর পুড়ে ছাই, আহত ১০

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩১, ২০২১ | সময়: ৫:১১ অপরাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টায় কাঁঠালিয়া উপজেলার কৈখালীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী জানান, সবুজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে মন্নান খানের ফার্মেসি, মোজাম্মেল খানের হার্ডওয়্যার, ডেকোরেটর ও গোডাউন, বায়েজিদের বিকাশ ও কসমেটিকসের দোকান, রাসেল স্টোর, মিজানের হোটেলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভাণ্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন