POPULAR BD NEWS
Popular BD News Logo

হত্যার পর স্বামীর লাশ ৫ টুকরা করে আরিফা-পরকীয়া প্রেমিক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩০, ২০২১ | সময়: ৬:৩৭ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে পরকীয়ার জেরে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করে স্ত্রী আরিফা বেগম (২৪) ও তার পরকীয়া প্রেমিক তনয় সরকার (৩১)। এর আগে আরিফা স্বামী সুমন মোল্ল্যাকে (২৮) দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে।

এখনেই শেষ নয়, স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাজার থেকে একটি নতুন করাত কিনে এনে দেহটিকে টুকরা টুকরা করা হয়। হাত-পা ও মাথা আলাদা করে দেহাংশটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়। পর দিন হাত-পা ও মাথার ৫ টুকরা অংশ একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়।

শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার জাকির হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন