POPULAR BD NEWS
Popular BD News Logo

সীমান্ত বন্ধের মেয়াদ ১৪ জুন পর্যন্ত বাড়ল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩০, ২০২১ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহতার কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

রোববার (৩০ মে) দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে। প্রায় ৬ হাজার দুইশ’র মতো বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় ২০ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অপরদিকে যুক্তরাজ্যে পাঁচ হাজারের বেশি ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।’

সূত্র:জাগরণ

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন