POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কচুয়ার যুবক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৯, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়ার মাঝিগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু ইউসুফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) রাতে তায়েফ শহরে কাভার্ডভ্যানের চাপায় তিনি মারা যান।

বর্তমানে তার লাশ তায়েফ শহরের হিমঘরে রাখা হয়েছে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে পরিবার ও আত্মীয়দের মাঝে শোকের মাতম চলছে। ইউসুফের ভাই মো. আলামিন জানান, ৫ ভাইবোনের মধ্যে আবু ইউসুফ সবার ছোট। ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু ইউসুফ। মৃত্যুর দুই ঘণ্টা সে আগে দেশে মালামাল পাঠানের জন্য মাল ক্রয় করে বাসায় রেখেছেন এমন কথা বলেছিলেন পরিবারের কাছে। ভাইয়ের লাশ দেশে ফেরত আনতে সৌদি দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইউসুফের পরিবার।

কচুয়া মাঝিগাছা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার বলেন, সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু ইউসুফের নিহত হওয়ার ঘটনাটি খুবই কষ্টদায়ক। ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন