শেখ কামাল আইটি ট্রের্নিং এন্ড ইনকিউবেশন সেন্টার (১১টি) প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় অনুমোদিত ৬ একর জমির উপর ডিজিটাল সার্ভে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮মে) দুপুরে মতলব উত্তর উপজেলার উদামদী পাম্প হাউজ মাঠে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
শেখ কামাল আইটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কল্যাণ কুমার সরকার ও মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সন্ঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রের্নিং এন্ড ইনকিউবেশন সেন্টার (১১টি) প্রকল্পের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম , মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুুুল হাসান, কৃষি ব্যাংকের এজিএম আবু জাফর মহিউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুুুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহি উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে সংসদ সদস্য অ্যাড: নূরুল আমিন রুহুল বলেন,সারাদেশে ১১টি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে।
তার একটি মতলব দক্ষিণ উপজেলায় তৈরি করা হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তৈরি করা হবে। এ সেন্টারের মাধ্যমে হাজারো তরুণ প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। দেশের সব জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হলে ২০৪১ সাল নাগাদ এখান থেকে প্রায় ১০ লাখ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে এবং প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
তিনি আরো বলেন, সব প্রকল্প তরুণ প্রজন্মের কথা চিন্তা করে হাতে নেওয়া হয়েছে। এখান থেকে সৃষ্ট মানবসম্পদ হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলোর চাহিদা পূরণ করবে। দক্ষ জনশক্তি তৈরি করতেই এই আইটি প্রকল্প সরকার হাতে নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা যুবলীগের সদস্য গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আঃ রব প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক প্রমুখ।