POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে হাজীগঞ্জ পৌরসভা জয়ী

মাঈনুদ্দিন মিয়াজী | প্রকাশিত: মে ২৮, ২০২১ | সময়: ৫:১৬ অপরাহ্ণ

২৮ মে শুক্রবার বেলা ১০ ঘটিকায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ ভেনুতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বালক,(অনূর্ধ্ব ১৭) ২০২১ইং শুভ উদ্বোধন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ দিন ব্যাপী এই খেলার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মোমেনা আক্তার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন এবং হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহাবুব উল আলম লিপন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলি আক্তার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ এবং পৌরসভার কমিশনার বিন্দু।

উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন হাজিগঞ্জ পৌরসভা বনাম ৬নং বড়কুল পশ্চিম ইউপি। উক্ত খেলায় হাজিগঞ্জ পৌরসভা দল এক গোলে ৬নং বড়কুল পশ্চিম ইউপি কে পরাজিত করে।

খেলা শেষে বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোমেনা আক্তার এবং বিজয়ী দলের খেলোয়াড় কে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন