POPULAR BD NEWS
Popular BD News Logo

ময়মনসিংহে মাইক্রো-অটো সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৮, ২০২১ | সময়: ১:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)। । তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন