POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থানার ওসির মায়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৬, ২০২০ | সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর আম্মা আজ ৬ জুন শনিবার মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে — রাজেউন)।

মরহুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা।

হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা মানুষের মায়েদের মৃত্যুর হিসাবের সাথে আজ আমাদের মায়ের মৃত্যুর হিসাব যোগ করলাম। আল্লাহ যেন মরহুমাকে জান্নাত নসিব করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনির স্নেহময়ী জননীর মৃত্যুতে উপজেলা প্রশাসন,হাজীগঞ্জ এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি অন্তর হতে সমবেদনা জ্ঞাপন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন