POPULAR BD NEWS
Popular BD News Logo

ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত ২ জন বারডেমে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৫, ২০২১ | সময়: ১২:৩১ অপরাহ্ণ

বাংলাদেশে যে দুজনের শরীরে ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। আইইডিসিআর আজই হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত হবে বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন