POPULAR BD NEWS
Popular BD News Logo

কাবার ইমামের ওপর আক্রমণের কারণ জানালেন সেই হামলাকারী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৪, ২০২১ | সময়: ৫:২৪ অপরাহ্ণ

পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের ওপর হামলা চেষ্টা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হিরো’ সম্বোধন করছেন নেটিজেনরা।শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের ওপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়।

ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহদির দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে, হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক। তিনি নিজেকে প্রতিশ্রুতি ইমাম মাহদি বলে দাবি করেছেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন।

এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।

কাবার ইমামের ওপর আক্রমণ থামিয়ে দেওয়ার সিকিউরিটি অফিসার জাহরানীকে ‘হিরো’ বলে সম্বোধন করছে সবাই। হামলা থামিয়ে দিতে পারায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

প্রসঙ্গত, পবিত্র কাবায় এ পর্যন্ত অনেক মানুষ নিজেদের ইমাম মাহদি বলে দাবি করেছে। এ নিয়ে ছোট-বড় ভয়ংকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।

সূত্র:যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন