POPULAR BD NEWS
Popular BD News Logo

অর্ধেকের কম যাত্রী নিয়ে রাজশাহীতে ট্রেন চলাচল শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৪, ২০২১ | সময়: ১১:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রাজশাহী থেকে ঢাকাসহ কয়েকটি জেলায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকালে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে তিনটি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে। রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেন চলাচলের সিদ্ধান্ত বিকেলে আসায় এবং ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু হতে রাত হওয়ায় লোকজন প্রথম দিন টিকিট কাটতে পারেনি। এ কারণে প্রথম দিনে যাত্রী অনেক কম।

রাজশাহী থেকে সকাল ৬টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ট্রেন নীলফামারীর চিলাহাটির উদ্দেশে রাজশাহী ত্যাগ করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে সকাল ৭টায়। ফরিদপুর ভাঙ্গার উদ্দেশে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে সকাল আটটায়। এসব ট্রেনে নির্ধারিত যাত্রীর তুলনায় অর্ধেকেরও কম যাত্রী ছিল।

এদিকে গতকাল রোববার রাতেই রাজশাহী থেকে দূরপাল্লার বাস চালু হয়েছে। আজ সকালেও স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন