POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতে এক দিনে করোনায় মৃত্যু আবার ৪ হাজারের উপরে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৪, ২০২১ | সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্ত কমেছে। তবে বেড়েছে মৃত্যু। দেশটিতে এক দিনে মৃত্যু আবার চার হাজারের ওপরে উঠেছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে।

সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭।

সূত্র;প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন