POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর হার ৫০ শতাংশ, বাঁচতে ফেলতে হয় চোখও

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই ভারতে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে ৮ হাজার ৮০০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক পাওয়া গেছে।

রোববার বিবিসির খবরে বলা হয়েছে, বিরল এ সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। বাঁচার জন্য অনেককে চোখও ফেলে দিতে হয়।

সম্প্রতি কয়েকমাসে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগী অথবা যারা সুস্থ হয়ে উঠছেন তাদের মধ্যে কয়েক হাজার ব্যক্তির দেহে এ ‘কালো ছত্রাকের’ সংক্রমণ মিলেছে।

চিকিৎসকরা বলছেন,এ সংক্রমণের সঙ্গে কোভিড চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের যোগ আছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন