POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রামে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে সায়মা (৭) নামে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।  এ সময় আগুনে পুড়ে যায় ১৭ ঘর।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নানাবাড়িতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই শিশু।

নিহতের নাম সায়মা আক্তার (৭)।  সে পূর্ব পুঁইছড়ির আমানউল্লাহর মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন,  দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন