POPULAR BD NEWS
Popular BD News Logo

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২২, ২০২১ | সময়: ৩:১৯ অপরাহ্ণ

ভোলায় ইভটিজিংয়ের প্রতিবাদের জের ধরে মো. মিরাজ মৃধা নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নং ওয়র্ডের চর গাজীপুর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মিরাজ মৃধা উপজেলার ১ নং ওয়র্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একই এলাকার মো. ছিদ্দিক মৃধার ছেলে।

আহত মো. মিরাজ মৃধার অভিযোগ, গত দুদিন আগে তাদের বাড়ির পাশের হাসান (২৮) নামের এক যুবক রাস্তার মধ্যে নারীদের সঙ্গে ইভটিজিং করছিল। ওই সময় তিনি প্রতিবাদ করলে হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন