POPULAR BD NEWS
Popular BD News Logo

দুবছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সৌদি আরবের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২১, ২০২১ | সময়: ১:৪৭ অপরাহ্ণ

চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজন হয়ে থাকে। তবে চার বছরের পরিবর্তে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব রাখছে সৌদি আরব।

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নতুন এ প্রস্তাব পেশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে। ছেলেমেয়েদের জন্য দুই বছর পর পর বিশ্বকাপ চায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি।

সুইজারল্যান্ডের জুরিখে ২১১ সদস্য দেশকে নিয়ে অনলাইনে ফিফার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।  সেই অধিবেশনে এ প্রস্তাব পেশ করা হবে।

ফিফা সভাপতি ইনফান্তিনো এর আগে মেয়েদের বিশ্বকাপ দুই বছর পর পর আয়োজনের কথা বলেছিলেন। ২০২২ সালে হবে কাতার বিশ্বকাপ। আর ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন