POPULAR BD NEWS
Popular BD News Logo

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২১, ২০২১ | সময়: ১:৩৯ অপরাহ্ণ

নোয়াখালী জেলা শহর মাইজদীর বেসরকারি উডল্যান্ড হসপিটালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।

নবজাতকের মৃত্যুর বিষয়ে কর্তব্যরত চিকিৎসককে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিভিল সার্জন বলছেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন