চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আজ শনিবার তিনজনের করোনা পজিটিভ এসেছে। নতুন ৩ জনসহ করোনা আক্রান্ত দাঁড়ালো ২২ জনে।
একজন ৩ জুন বুধবার হাজীগঞ্জ বাজারের চৌধূরী পাড়ায় করোনা উপসর্গে মারা যাওয়া জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার বলিয়া গ্রামের কেশিয়ার বাড়ির বাসন্দিা।
অন্য দুইজন পৌরসভার ৯নং ওয়ার্ডের কংগাইস গ্রামের বাসিন্দা একজন সাংবাদিক ও সদর ইউনিয়নের মাতৈন গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহম্মেদ চিশতী বিষয়টি নিশ্চিত করেন। তাদের আবাসস্থল লক ডাউন করা হবে বলে জানায় প্রশাসন।
উল্লেখ্য শনিবার পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় ২২ জন করোনায় আক্রান্ত, ৫ জন সুস্থ্য, ৪ জন মারা গেছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা।