POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার ইরানের সামরিক ড্রোনের হামলা ইসরাইলে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২০, ২০২১ | সময়: ১১:২১ অপরাহ্ণ

গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইসরাইল-জর্ডান সীমান্তে বিস্ফোরকবাহী ইরানি সামরিক ড্রোনের দেখা মিলেছে।  ইরান থেকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে সেটি ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরাইল সফরে যান। গাজায় চলমান সংঘাতে তিনি ইসরাইলকে সমর্থন করেন।

এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্নমুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এই আগ্রাসনের বেশিরভাগ সমর্থন রয়েছে ইরানের।

এ সময় জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নেতানিয়াহু বলেন, দুই দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরাইল। আমরা যখন এখানে সংঘাতের মধ্যে রয়েছি, কয়েক দিন আগে ইরান সেখানে সামরিক ড্রোন পাঠিয়েছে।  ইসরাইলের সঙ্গে জর্ডান সীমান্তে ইরাক অথবা সিরিয়া থেকে আমাদের বাহিনী বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন