জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের কাউন্সিল।
এবারের কাউন্সিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মো.সোহাগ উদ্দিন সোহাগকে দেখতে চায় তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। সোহাগ উদ্দিন বর্তমান উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুুগ্ন-আহবায়ক দায়িত্ব পালন করছেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পদে সততা সাথে দায়িত্ব পালন করে গেছেন । তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দিক- নির্দেশনায় ছাত্রলীগকে সু-সংগঠিত করতে তার অবদান অপরিসীম। সোহাগ উদ্দিন কচুয়া উপজেলা ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে তার হাত ধরে শত শত ছাত্রলীগ কর্মী বের হয়ে এসেছে। যারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সততা,দক্ষতা আর চৌকষ এই তরুণ ছাত্রলীগ নেতাকে নিয়ে আলোচনার শেষ নেই। করোনাকালে স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ এর নির্দেশে নিজ অর্থে মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, রমজানে রাস্তায় ঘুরে ঘুরে দুস্থ মানুষের মাঝে ইফতার প্রদান, অসহায় কৃষকদের ধান কাটা, অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়াসহ জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে কাজ করেছেন সোহাগ উদ্দিন।
এছাড়াও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে উপজেলা জুড়ে প্রতিনিয়ত মাদক বিরোধী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন। এদিকে বিবাহিত চাকুরীজীবিসহ বিএনপি-জামাত থেকে আসা কোন নেতাকে ছাত্রলীগের কমিটিতে দেখতে চান না তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে উপজেলা দলীয় বিভিন্ন নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগকে শক্তিশালী ও গতিশীল করতে সোহাগ উদ্দিনের বিকল্প নেই। সোহাগ যোগ্য ছেলে। তার হাত ধরে বিগত দিনে অনেক দুর এগিয়েছে উপজেলা ছাত্রলীগ।
তারা আরও বলেন, সোহাগ উদ্দিন একজন ভদ্র ও নম্র ছেলে। তার ভিতরে নেতৃত্ব দেওয়ার গুণাবলি আছে। তাকে নেতৃত্ব দিলে উপজেলা ছাত্রলীগ এগিয়ে যাবে বলে আমি মনে করি। তার রাজনৈতিক ব্যক্তি পরিচয় ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তার নেতৃত্বে বিগত দিনে রাজনৈতিক ক্ষমতার কোন অপব্যবহার লক্ষ করা যায়নি।
H/N