POPULAR BD NEWS
Popular BD News Logo

জামালপুরে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২০, ২০২১ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ছয়জন কৃষক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ হারিয়েছে এক শিশুসহ তিনজন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে জামালপুরের ইসলামপুরে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় চার জায়গায় বজ্রপাত হয়। একজন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন