রাজধানীর পল্লবীতে রাস্তায় ফেলে ছেলের সামনে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হল-মোঃ সুমন বেপারী (৩৩) ও মোঃ রকি তালুকদার (২৫)।
বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও রায়েরবাগ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
প্রসঙ্গত, ১৬ মে বিকাল ৪ টায় জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভিতর নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।
সূত্র: যুগান্তর
H/N