POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারত থেকে ফিরল করোনা আক্রান্তসহ ১৩২ বাংলাদেশি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৯, ২০২১ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

বুধবার (তৃতীয় দিনে) সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া ১৩২ জন বাংলাদেশি যাত্রী দেশে এসে পৌঁছেছেন।

এর মধ্যে চট্টগ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র বর্মণ ও চুয়াডাঙ্গা জেলার দামুডহুদার আলাউদ্দিন মিয়ার দেহে করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আব্দুল আলীম জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের মাধ্যমে প্রথম দিন ১১ জন, দ্বিতীয় দিন ৭২ জন এবং বুধবার ১৩২ জনসহ মোট ২০৯ জন দেশে ফিরেছেন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন