POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহজালালে পার্সেলে মিলল ২৩৫৫ ইয়াবা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৯, ২০২১ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পার্সেল থেকে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ৮নং হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পোস্ট অফিসের চার কর্মীকে আটক করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাঠানোর উদ্দেশে ইয়াবাগুলো পাচার হচ্ছিল।  ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে নার্কোটিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন