নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক সোহাগকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগতি থেকে ওই অটোরিকশাচালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহাগ রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার মজনুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ পেশায় অটোরিকশাচালক। তিনি রামগতি ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অটোরিকশায় ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করেন।
সূত্র: যুগান্তর
H/N