POPULAR BD NEWS
Popular BD News Logo

পিকআপচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৯, ২০২১ | সময়: ১:১৭ অপরাহ্ণ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপভ্যানচাপায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাত এক বৃদ্ধ।

ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন