POPULAR BD NEWS
Popular BD News Logo

বিচারের বাণী আর কত কাঁদবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৮, ২০২১ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

‘হত্যার হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ’—গত ২৪ এপ্রিল  একটি সংবাদের শিরোনাম। না চাইলেও নিয়মিত এমন সংবাদ দেখে অভ্যস্ত আমাদের চোখ-মন। আমরা জানি, ঘটনার আদলগুলো একই রকম। তারপরও পত্রিকার পাতা কাছে টেনে ধরি। মনোযোগ দিয়ে কিশোরীদের কষ্টের কথা পড়ি। এই মহামারির সময় মানুষ যেখানে নিরাপদ জীবনের কথা ভেবে জীবনযাপন নিয়ে চিন্তা করছে, সেখানে অপরাধারীরা সেই আগের মতোই।

মহামারির এই সময়েও গেল এপ্রিল মাসে দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। এ ছাড়া প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ৯ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ১ মে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানায়।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন